Ortho Songbad আর্কাইভ

সেঞ্চুরীর পুরস্কার হাতেনাতে পেয়েছেন জয়

সেঞ্চুরীর পুরস্কার হাতেনাতে পেয়েছেন জয়
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়লেও প্রথম টেস্টে লজ্জাজনক হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানেই হারিয়ে বসে নিজেদের সবকটি উইকেট। আর তাতেই ২২০ রানের লজ্জ্বার হারের স্বাদ পায় টাইগাররা। তবে প্রথম ইনিংসে ১৩৭ রান করে ঠীকই নিজের জাত চিনিয়েছেন বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়। আর ভালো খেলার পুরষ্কারও হাতেনাতে পেয়েছেন এই ক্রিকেটার। আইসিসি র‌্যাংকিংয়েও দিয়েছেন বড় লাফ।

সম্প্রতি আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ে ৩৭ ধাপ এগিয়েছেন তরুণ এই ক্রিকেটার। এক লাফে ৬৬তম স্থানে উঠে এসেছেন মাহমুদুল জয়। অন্যদিকে, র‌্যাংকিংয়ে অবনম হয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের। তার অবস্থান ৪৫তম স্থানে। অন্যদিকে মুশফিকুর রহিম রয়েছেন তালিকার ২৮তম স্থানে। দুই ধাপ পিছিয়ে ১৭তম স্থানে রয়েছেন লিটন দাস। র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন মার্নাস লাবুশানে। তালিকার দুইয়ে আরেক অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ।

এদিকে, বোলিংয়ে উন্নতি হয়েছে টাইগার পেসার এবাদত হোসেনের। ৯ ধাপ এগিয়ে ৭৯তম স্থানে উঠে এসেছেন এই পেসার। দারুণ বোলিং করা আরেক পেসার তাসকিন আহমেদও দুই ধাপ এগিয়েছেন। ৯১তম স্থানে অবস্থান করছেন তিনি। এছাড়া ৩২তম স্থানে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ।

মুল সাইট থেকে

পুজিবাজার