Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় কাছ থেকে ভয়ঙ্কর মাদক আইসসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেফতারদের বিরুদ্ধে ৩৭টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৪৯৩ পিস ইয়াবা, ১৩৪ কেজি ১০০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ১৫০ বোতল ফেন্সিডিল, ৪৫৩ পুরিয়া হেরোইন, ১৫ লিটার দেশীয় মদ ও ০.৭৫ গ্রাম আইস জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার