Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে বেক্সিমকো
বুধবার (১৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৫৩ কোটি ৮৩ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৯১ লাখ ৪৯ হাজার টাকার।

আইপিডিসি ফাইন্যান্সের ২১ কোটি ১০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, প্রভাতী ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা, লাফার্জ হোলসিম, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং বিডি ল্যাম্পস।

মুল সাইট থেকে

পুজিবাজার