রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের
রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা নারীসহ তিন আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে আজমপুর রবীন্দ্র সরণি আমির কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন - এনামুল, হনুফা ও অনিক।

এ তথ্য নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো: আখতারুজ্জামান ইলিয়াস জানান, আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে হনুফা ও এনামুল মারা যায়। এদের সাথে থাকা অনিক নামে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওসি আরো জানান, মৃতরা একে অপরের আত্মীয় কিনা, তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো