জরিমানা দিলেও পদত্যাগ করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

জরিমানা দিলেও পদত্যাগ করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
পার্টিগেট কেলেঙ্কারির জেরে দোষী সাব্যস্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, তার স্ত্রী ক্যারি এবং অর্থমন্ত্রী ঋষি সুনাককে ৫০ পাউন্ড করে জরিমানা করা হয়েছে। তবে এই জরিমানার অর্থ জমা দিলেও বিরোধীদের দাবি তারা নাকচ করে দিয়েছেন বলে জানা গেছে।



ব্রিটেন জুড়ে কড়া লকডাউন চলাকালীন কোভিড-বিধি ভেঙে একাধিক পার্টি করার অভিযোগ উঠেছে বরিসের বিরুদ্ধে। এর মধ্যে জন্মদিনের পার্টি হয়েছিল প্রধানমন্ত্রী ১০ ডাউনিং স্ট্রিটের বাসভবনের ক্যাবিনেট অফিসে। এই জরিমানা সেই কারণেই করা হয়। নিয়ম ভাঙার জন্যে বুধবার এক বিবৃতিতে ব্রিটেনবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বরিস।

জন্মদিনের সেই পার্টি প্রসঙ্গে বরিসের জানান, মাত্র মিনিট দশেকের জন্যে ক্যাবিনেট রুমে ওই অনুষ্ঠান হয়েছিল। তাকে অভিনন্দন জানাতে অল্প কয়েকজন জমায়েত হয়েছিল।

এ ব্যাপারে অর্থমন্ত্রী ঋষি সুনাকও ক্ষমা চেয়ে নিয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না