সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল
শেষ সপ্তাহে (১০-১৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৪৫.৬১ শতাংশ বেড়েছে। চার কার্যদিবসে কোম্পানিটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ লাখ ৪২ হাজার   টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

টপটেন গেইনার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১৭১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪২ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার  টাকা।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১০ দশমিক ১৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৭২ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৪৩ লাখ ২৩ হাজার টাকা।

টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, অ্যাপেক্স ট্যানারি, এইচ.আর টেক্সটাইল, সিটি ব্যাংক, ফার্মা এইডস, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ও ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন