ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার (১৮ এপ্রিল) থেকে মঙ্গলবার (১৯ এপ্রিল) পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে তিন হাজার ৫৬০ পিস ইয়াবা, ২৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ২ গ্রাম (১০ পুরিয়া) হেরোইন ও ২৫৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।