Ortho Songbad আর্কাইভ

বজ্রপাতে প্রাণ গেল মা-মেয়ের

বজ্রপাতে প্রাণ গেল মা-মেয়ের
কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেলকা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আসমা বেগম (৫৫) ও তার মেয়ে একই গ্রামের নূরুল আমিনের স্ত্রী ইয়াসমিন (২৭)।

তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, সেহরির সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশে ধানের খোলায় ধান ঢাকতে যান মা ও মেয়ে। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে সকালে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার