Ortho Songbad আর্কাইভ

আরডি ফুডের ইপিএস বেড়েছে ৩০০ শতাংশ

আরডি ফুডের ইপিএস বেড়েছে ৩০০ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড (আরডি ফুড) গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি ২২-মার্চ ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২০ পয়সা। সেই হিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ৩০০ শতাংশ।

অপরদিকে, ৯ মাসে (জুলাই ২১-মার্চ ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫২ পয়সা।  সেই হিসাবে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১৬৩ শতাংশ।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৫ টাকা ৩০ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার