Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকের আইসিটি উইংয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের আইসিটি উইংয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আইসিটি উইংয়ের উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান ও চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী।

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আইসিটি উইংয়ের প্রধান মো. জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ নেন আইসিটি উইংয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

মুল সাইট থেকে

পুজিবাজার