দুস্থদের খাদ্য ও অর্থসহায়তা দিল ডা. ইউনুস মিয়া ফাউন্ডেশন
পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ডা. ইউনুস মিয়া ফাউন্ডেশন। শনিবার (২৩ এপ্রিল) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিরামপুরে অর্ধশত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ এবং নগদ অর্থসহায়তা দেওয়া হয়।
এসময় স্থানীয় চেয়ারম্যান শাহজাহান মাস্টার, ইউপি সদস্য মো: আবু তাহের, মাওলানা ইব্রাহীম খলিল, অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, মাওলানা বেলাল বিন মোস্তফা কামাল এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রয়াত বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ডা: মো: ইউনুস মিয়ার মতো সমাজ সেবায় একালার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গরীব দুখী মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই সুন্দর একটি সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে।