ইপিএস কমলেও এবার নগদ লভ্যাংশ তিনগুন বাড়িয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স

ইপিএস কমলেও এবার নগদ লভ্যাংশ তিনগুন বাড়িয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড সর্বশেষ হিসাববছরে (৩১ ডিসেম্বর, ২০২১) বিনিয়োগকারীদের নগদ ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় কিছুটা কমেছে।

সোমবার (২৫ এপ্রিল) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১ টাকা ৬৮ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী- আগের বছর (২০২০) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ১ টাকা ৭২ পয়সা। আর ২০২০ সালে বিনিয়োগকারী নগদ ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল অগ্রণী ইন্স্যুরেন্স।

২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৪ পয়সায়।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন