Ortho Songbad আর্কাইভ

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার ২৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস।

বুধবার (২৭ এপ্রিল) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬২ পয়সা। যেখানে আগের বছর কোম্পানিটির  ইপিএস ছিল ৭ টাকা ৬১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ৬৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৭ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মে।

মুল সাইট থেকে

পুজিবাজার