Ortho Songbad আর্কাইভ

ঈদের জামাতে ঢুকে প্রকাশ্যে গুলি

ঈদের জামাতে ঢুকে প্রকাশ্যে গুলি
কুমিল্লা সদর উপজেলায় ঈদ জামাতের মাঠে ঢুকে প্রকাশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মোস্তাক আহমদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকার ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, গোলাবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার রুবেল ভূইয়া পিস্তল দিয়ে ভূঁইয়া বাড়ি ঈদগাহ মাঠে ঢুকে মোস্তাককে গুলি করেন। এতে তার ডান হাঁটুতে গুলি লাগে। এ সময় ঈদগাহ মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুসল্লিরা দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করেন।

পরে গুলিবিদ্ধ মোস্তাককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে ওসি জানান।

মুল সাইট থেকে

পুজিবাজার