Ortho Songbad আর্কাইভ

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত
নাটোরের বড়াইগ্রাম-হাটিকুমরুল মহাসড়কে বিপরীতমুখি দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

শনিবার (৭ মে) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার