Ortho Songbad আর্কাইভ

সোশ্যাল ইসলামী ব্যাংকে ঈদ পুনর্মিলনী

সোশ্যাল ইসলামী ব্যাংকে ঈদ পুনর্মিলনী
ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (০৫ মে) এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ সহ প্রধান কার্যালয়ের উপস্থিত সকল কর্মকর্তা।

উল্লেখ্য, ব্যাংকে প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দের বক্তব্যের পাশাপাশি অনেক কর্মকর্তা তাদের ঈদের অনুভূতি, কৌতুক, গান, কবিতা ইত্যাদি পরিবেশন করেন যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও বর্ণিল করে তোলে।

মুল সাইট থেকে

পুজিবাজার