Ortho Songbad আর্কাইভ

আগ্রহের শীর্ষে এসিআই ফরমুলেশন

আগ্রহের শীর্ষে এসিআই ফরমুলেশন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এসিআই ফরমুলেশন লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা ৯০ পয়সা। এদিন শেয়ারটি সর্বশেষ ১৮৬ টাকা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৩২৩ বারে ১৭ লাখ ৭ হাজার ৬৩৬টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ফিড মিল, ইস্টার্ন হাউজিং, সিভিও পেট্রো কেমিক্যাল, অ্যাপেক্স ট্যানারি, ইউনিয়ন ক্যাপিটাল, বিডি থাই ও এডিএন টেলিকম লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার