এবার করোনায় মৃত্যু বিশ্ববিদ্যালয়ের ভিসির

এবার করোনায় মৃত্যু বিশ্ববিদ্যালয়ের ভিসির
মারণব্যাধী করোনায় আক্রান্ত হয়ে এবার মৃত্যুর কাছে হার মানলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি। অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী আমৃত্যু বেসরকারি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য পদে ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন অধ্যাপক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম।

ঢামেক হাসপাতাল মর্গ কর্তৃপক্ষ জানায়, সকালে আইইডিসিআরের দেয়া প্রতিবেদনে অধ্যাপক নাজমুলের করোনা পজিটিভ এসেছে।

অধ্যাপক ড. নাজমুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম মৃত্যু হয় করোনায়। এ পর্যন্ত ১৮৬ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্ত হয়েছেন মোট ১১,৭১৯ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১,৪০৩ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো