লকডাউনের ফলে ৫০ শতাংশ আত্মহত্যা বাড়বে অস্ট্রেলিয়ায়

লকডাউনের ফলে ৫০ শতাংশ আত্মহত্যা বাড়বে অস্ট্রেলিয়ায়
করোনার হানায় বিপর্যস্ত বিশ্ব। দেশে দেশে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে মানুষের মধ্যে মানসিক অস্থিরতা বেড়ে যাচ্ছে, বিশেষ করে লকডাউনে ঘরবন্দী থেকে। এতে মানুষ আরও বেশি আত্মহত্যাপ্রবণ হয়ে উঠছে, এমনটিই জানিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা।

বিবিসি জানায়, করোনা পরিস্থিতিতে আত্মহত্যার ঝুঁকি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সিডনি বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। প্রতিবেদনে বলা হয়, লকডাউনে পড়ে মানসিক স্বাস্থ্যের অবনতি এবং চাকরি ছাঁটাইয়ের ফলে আত্মহত্যার প্রবণতা বেড়ে যেতে পারে মানুষের মধ্যে।

গবেষকদের আশঙ্কা, অন্যান্য বছরের তুলনায় এবার ৫০ শতাংশ বেশি মানুষ আত্মহত্যার করতে পারে। প্রতি বছর অস্ট্রেলিয়ায় ৩ হাজারের মতো আত্মহত্যার ঘটনা ঘটে। দেশটির সরকার মানসিক স্বাস্থ্যসেবার জন্য এ বছর অতিরিক্ত ৩৫০ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার পর্যন্ত অস্ট্রেলিয়ায় মোট সংক্রমিতের সংখ্যা ৬ হাজার ৮৯৪ জন। এ পর্যন্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ হাজার ৪০ জন। দেশটিতে আজ পর্যন্ত করোনা শনাক্তকরণ পরীক্ষা হয়েছে ৭ লাখ ৩ হাজার ৮৯৫টি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না