২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৩ জন, মোট ১৯৯

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৩ জন, মোট ১৯৯
২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯৯ জনে। বুধবার (৬ মে) মারা যায় ১ জন।

বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতর।

এর আগে দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে ৭০৬ জন করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১২ হাজার ৪২৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৯১০ জন।

দেশে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও শপিং সেন্টারের পর মসজিদ খুলে দিয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে খোলার ক্ষেত্রে বেশকিছু শর্তও জুড়ে দেয়া হয়েছে।

তবে দেশের সবচেয়ে বড় দুই শপিং সেন্টার বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যখন ৩৮ লাখ ২০ হাজার ৮৬৯ জন এবং ২ লাখ ৬৫ হাজার ৯৮ জন ছাড়িয়েছে, তখন প্রতিবেশী দেশ ভারতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৪৫ জন এবং মৃতের সংখ্যা ১ হাজার ৭৮৭ জন।

অন্যদিকে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১২ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭৪ হাজার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো