প্রাইম ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

প্রাইম ব্যাংকের লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (১২ মে) অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারবৃন্দ ২০২১ সালের জন্য ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ, একই সাথে পরিচালকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণ, পরিচালকবৃন্দের নিয়োগ ও পুনর্নিয়োগ, বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী নিরীক্ষক এবং কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ অনুমোদন করেন।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান জনাব তানজিল চৌধুরী । এ সময় ২৯৩ জন শেয়ারহোল্ডার সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্বতন্ত্র বিশ্লেষক, নিরীক্ষক, পর্যবেক্ষক এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান জাইম আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার উদ্দিন চৌধুরী এফসিএ, রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. শরীফ এম,এন, ইউ, ভূইঁয়া, সাবেক চেয়ারম্যান আজম জে চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ সভায় উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন