Ortho Songbad আর্কাইভ

লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে

লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২২-মার্চ,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি ২০২২ হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২২-মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ৪৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪১ পয়সা। অর্থাৎ কোম্পানিটির ইপিএস বেড়েছে ২ পয়সা।

শনিবার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২২-মার্চ,২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৬ পয়সা। গত বছর একই সময়ে একক ইপিএস হয়েছিল ৮ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ২৫ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার