Ortho Songbad আর্কাইভ

এলকো ক্যাবলসের নোয়াখালী বিক্রয় কেন্দ্র উদ্বোধন

এলকো ক্যাবলসের নোয়াখালী বিক্রয় কেন্দ্র উদ্বোধন
এলকো ওয়্যারস এন্ড ক্যাবলসের নোয়াখালী বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হোসেন রাজিব।

শনিবার (১৪ মে) এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন এলকো ওয়্যারস এন্ড ক্যাবলসের ব্যবস্থাপনা পরিচালক তারেক মাহমুদ মতিন, পরিচালক (অর্থ) মো. গোলাম মোর্শেদ রাসেল, পরিচালক মো. কামাল হোসেন মজুমদার ডলার।

এছাড়া নির্বাহী পরিচালক সাফকাত শহীদ মোহাম্মদ খইয়াম, ডিজিএম শেখ আব্দুল হাফিজ সহ কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তা সহ এলাকার স্বনামধন্য ব্যবসায়ীবৃন্দ ও অন্যান্য গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতিশীল বৈদ্যুতিক নেটওয়ার্কে সর্বোত্তম মানের বৈদ্যুতিক তার উৎপাদনের লক্ষ্যে ২০১৩ সালে গঠিত হয় এলকো ওয়্যারস অ্যান্ড কেবলস লিমিটেড। সেরা কাঁচামাল ব্যবহার করে কোম্পানিটি উন্নতমানের তার সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। গুণমান, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা সর্বদা এলকোর প্রধান শক্তি। কোম্পানিটির সমস্ত পণ্য আন্তর্জাতিক মানের সাথে সর্বোচ্চ সঙ্গতিপূর্ণ।

মুল সাইট থেকে

পুজিবাজার