ঈদে খুলছে না কোনো স্বর্ণের দোকান

ঈদে খুলছে না কোনো স্বর্ণের দোকান
ঈদে স্বর্ণের দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যনির্বাহী কমিটি টেলি কনফারেন্সের মাধ্যমে জরুরি মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় সর্বসম্মতিক্রমে ভাইরাসের সংক্রমণ রোধে দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাসাধারণের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে ঈদুল ফিতর পর্যন্ত সব জুয়েলারি দোকান বন্ধ রাখার পক্ষে সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে, নিজ নিজ মার্কেট কমিটি/স্থানীয় সরকারের সিদ্ধান্ত মোতাবেক কোনো জুয়েলার্স যদি সীমিত পরিসরে তার ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখে, তবে তার সব দায়ভার উক্ত জুয়েলার্সকে বহন করতে হবে।

এ-সংক্রান্ত বিষয়ে যদি কোনো জটিলতার সৃষ্টি হয় তবে বাজুস তার দায়িত্ব গ্রহণ করবে না। একই সঙ্গে প্রাচীন ও সম্ভাবনাময়ী এই জুয়েলারি শিল্পকে বাঁচাতে ক্ষুদ্র, মাঝারি, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্বর্ণশিল্পীদের (কারিগর) জন্য প্রধানমন্ত্রী ঘোষিত অর্থ প্রণোদনার দ্রুত কার্যকরের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর