সুইডেনে করোনায় মৃত্যু ৩ হাজার ছাড়াল

সুইডেনে করোনায় মৃত্যু ৩ হাজার ছাড়াল
করোনাভাইরাস অতি সংক্রামক। মানুষের সংস্পর্শে আসার মাধ্যমে এর দ্রুত ও ব্যাপক বিস্তার ঘটে। তাই বিশ্বজুরে প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন রয়েছে ৩০০ কোটিরও বেশি মানুষ। অথচ এর ব্যতিক্রম ইউরোপের সুইডেনে কখনোই লকডাউন ঘোষণা করা হয়নি।

এ কারণে প্রথম দিকে অনেকে করোনা প্রতিরোধে সুইডেনের সাফল্যের গুণগান শোনা যাচ্ছিল। কিন্তু সেই সাফল্য প্রাণহানিতে চাপা পড়েছে। কেননা দেশটির পাবলিক হেলথ এজেন্সি বৃহস্পতিবার জানিয়েছে, সুইডেনে মহামারি করোনায় প্রাণ হারানো মানুষের সংখ্যা এখন ৩ হাজার ৪০ জন।

তবে প্রাদুর্ভাব শুরুর পর ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সংক্রমণ অতটা ব্যাপকহারে ছড়িয়ে পড়েনি। যদিও দেশটির লোকসংখ্যা কম অনেক কম তা সত্ত্বেও সুইডেনে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৬২৩ জন। প্রতিনিয়ত এ সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে দেশটিতে।

ইউরোপের অন্যান্য দেশ যখন সামাজিক দূরত্বসহ মানুষকে ঘরবন্দি করে রাখার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে তখন সুইডনে মানুষ দিব্যি বাড়ির ঘুরে বেড়াচ্ছিলেন। প্রথমদিকে সংক্রমণ কম থাকায় অনেকে দেশটির সরকারের প্রশংসা করলেও পরিস্থিতি এখন ভিন্নদিকে মোড় নিয়েছে। ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না