আইপিডিসির মুনাফা ১ কোটি টাকা কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের ৩ মাসে (জানুয়ারি’২০-মার্চ’২০) ১৫ কোটি টাকা মুনাফা হয়েছে যা আগের বছর একই সময় থেকে ১ কোটি টাকা বা ৭ শতাংশ কম।

কোম্পানিটির ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৩ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা। আর শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার সংখ্যা ৩৫ কোটি ৩৪ লাখ ২০ হাজার ৫২১টি। সে হিসাবে ৩ মাসে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ১৪ কোটি ৮৪ লাখ ৩৬ হাজার ৬১৮ টাকা।

আর আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৪৫ টাকা। সে হিসাবে মোট মুনাফা হয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৩৯ হাজার ২৩৪ টাকা। আগের বছর একই সময় থেকে চলতি অর্থবছরের ৩ মাসে কোম্পানিটির ইপিএস ০.০৩ টাকা কম হয়েছে। অর্থাৎ ১ কোটি ৬ লাখ ২ হাজার ৬১৬ টাকা বা ৬.৬৭ শতাংশ মুনাফা কমেছে।

২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.২৩ টাকায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন