পদ্মা সেতুর সংযোগ সড়কে কাজ পেলো পিডিএল

পদ্মা সেতুর সংযোগ সড়কে কাজ পেলো পিডিএল
পদ্মা সেতুর সংযোগ সড়ক ও অ্যাসফল্ট নির্মাণের কাজ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। পদ্মা সেতু নির্মাণের মূল ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের সাথে প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তের সংযোগ সড়ক নির্মাণ করবে আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড।

গত ৩০ এপ্রিল ঢাকায় প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মাজহারুল ইসলাম ও চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক সেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের প্রকল্প পরিচালক এটিএম নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

মাজহারুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের স্বপ্নের স্থাপনা পদ্মা সেতু। আর এ সেতু নির্মাণে অংশীদার হতে পেরে আমরা গর্বিত’।

তিনি বলেন, ‘বর্তমানে পদ্মা রেলসেতু প্রকল্পের সাথে যুক্ত রয়েছে প্রপার্টি ডেভেলপমেন্ট। এর আগে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের অংশবিশেষ সফলভাবে নির্মাণ সম্পন্ন করে প্রতিষ্ঠানটি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা