সুস্থ রোগীরা ফের করোনায় আক্রান্ত হচ্ছে চীনে

সুস্থ রোগীরা ফের করোনায় আক্রান্ত হচ্ছে চীনে
চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে যে নভেল করোনার প্রাদুর্ভাব শুরু হয় তা নিয়ে প্রকাশিত নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, দেশটিতে যারা মহামারি করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে ৫ থেকে ১৫ শতাংশ রোগী সুস্থ হওয়ার পর ফের কোভিড-১৯ রোগে আক্রান্ত হন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের করোনা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য উন্মোচন করেছেন পিকিং বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিভাগের পরিচালক ওয়াং গুইকিয়াং। তিনি জানান, একেক অঞ্চলে সুস্থ রোগীর পুনরায় আক্রান্ত হওয়ার হার ভিন্ন। যেমন কোথাও এই হার ছিল মাত্র ১ শতাংশ।

পিকিং বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের রিচালক ওয়াং গুইকিয়াং বলেন, ‌বেশিরভাগ সুস্থ রোগী যারা কোভিড-১৯ পজিটিভি পজিটিভ হিসেবে পুনরায় শনাক্ত হয়েছেন তাদের মধ্যে এখনও রোগটির কোনও উপসর্গ দেখা যায়নি। এ নিয়ে উদ্বেগের কথাও জানান তিনি।

মহামারি এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে ফের আক্রান্ত হওয়ার শঙ্কা বেড়েছে চীনে। তবে এটা কেন হচ্ছে এ নিয়ে গবেষক, চিকিৎসক ও বিজ্ঞানীরা এখনো তেমন কোনো উপসংহারে পৌঁছাতে পারেননি। যদিও অনেকের ধারণা, করোনা পরীক্ষার ফলাফলে অসঙ্গতির কারণেও এমনটা হতে পারে।

করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর তথ্য অনুসারে, প্রাদুর্ভাব শুরুর পর চীনে এখন পর্যন্ত ৮২ হাজার ৮৮৭ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭৮ হাজার ৪৬ জন চিকিৎসা শেষে সুস্থ ও ৪ হাজার ৬৩৩ জন মারা গেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না