বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক স্থগিত

বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক স্থগিত
দিল্লিতে অনুষ্ঠেয় ভারত-বাংলাদেশ যৌথ কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকটি স্থগিত করা হয়েছে।

আসামের রাজধানী গোয়াহাটিতে শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের পার্শ্ববৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে তথ্য জানান।  ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা মনে করছি, আগামী সোমবারের সভা পেছানো দরকার।  জুন মাসের তৃতীয় অথবা শেষ সপ্তাহে এই সভা হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আরও সময় নিয়ে বৈঠকের প্রস্তুতি নিতে চায় দুই দেশ, তবে শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী আসামে নদীবিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দিয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা