বাংলাদেশ ও ভারতের জেসিসি বৈঠক বাতিল

বাংলাদেশ ও ভারতের জেসিসি বৈঠক বাতিল
বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘যৌথ কনসালটেটিভ কমিশন’ (জেসিসি) বৈঠক বাতিল করা হয়েছে। আগামী ৩০ মে এই বৈঠক হওয়ার কথা ছিল।

শনিবার (২৮ মে) ভারতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, ‘৩০ মে এর পরিবর্তে আগামী ১৮-১৯ জুন পরামর্শক কমিটির সভা হবে।’

তিনি আরো বলেন, ‘ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি। তাই আমরা মনে করি, সোমবারের (৩০ মে) বৈঠক পিছিয়ে দিতে পারি।’

উল্লেখ্য, নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার (২৭ মে) ভারত সফরে যান।

দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান ও আগামীর বিষয় নিয়ে চলতি মাসের ৩০ তারিখ পরামর্শক কমিটির বৈঠকে বসার কথা ছিল। তবে কি কারণে বৈঠকের তারিখ পরিবর্তন হয়েছে, তা জানা যায়নি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা