বড় চ্যালেঞ্জের মধ্যে দেশের ব্যাংক খাত : গভর্নর

বড় চ্যালেঞ্জের মধ্যে দেশের ব্যাংক খাত : গভর্নর

ক‌রোনা মহামারির পর বর্তমানে বাংলাদেশের ব্যাংক খাত বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদশে ব্যাংকের গভর্নর ফজলে কবির। শনিবার ঢাকার অফিসার্স ক্লাবে আয়োজিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।


গভর্নর বলেন - একপাশে মূল্যস্ফীতি, অপরপাশে বৈদেশিক মুদ্রার বিনিময় হার বর্তমানে বাংলাদেশের ব্যাংক খাতের জন্য বড় চ্যালেঞ্জ, এর ফলে বড় ধরনের বাণিজ্য ঘাটতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সরকারি বেসরকারি সব বাণিজ্যিক ব্যাংকগু‌লো‌কে সমষ্টিগতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এমন পরিস্থিতিতে বিলাসী পণ্য আমদানি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ফজলে কবির ব‌লেন, করোনা মহামারির সময়ে ব্যাংকের কার্যক্রম সচল রাখ‌তে হ‌য়ে‌ছে। চ্যালেঞ্জ মোকাবিলা কর‌তে গি‌য়ে বাংলাদেশ ব্যাংকসহ মোট ১৮৯ জন ব্যাংকার মৃত্যুবরণ করেছেন বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী ছাড়াও পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং অভিভাবক উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি