বিক্রির অনুমতি ছাড়া ভারতে উৎপাদনে যাবে না টেসলা

বিক্রির অনুমতি ছাড়া ভারতে উৎপাদনে যাবে না টেসলা
গত বছরের আগস্টে ভারতে টেসলার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছিলেন ইলোন মাস্ক। এক্ষেত্রে শর্ত ছিল, আমদানীকৃত গাড়ি বিক্রিতে সফলতার পরই এ উদ্যোগ নেয়া হবে।

সম্প্রতি মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বলেছেন, প্রথমে প্রতিষ্ঠানের গাড়ি বিক্রি ও পরিষেবার অনুমতি ছাড়া টেসলা কোনো স্থানে উৎপাদন কারখানা করবে না।

ভারতে গাড়ি বিক্রির জন্য আমদানি শুল্ক কমানোর চেষ্টা করছে টেসলা। ভারতে উৎপাদন কারখানা করা নিয়ে একজন ব্যবহারকারীর প্রশ্নের জবাবে টুইট বার্তায় ইলোন মাস্ক বলেন, টেসলা এমন কোনো স্থানে উৎপাদন কারখানা করবে না, যেখানে প্রথমে আমাদের গাড়ি বিক্রি ও পরিষেবার অনুমতি দেয়া হয় না। গত মাসে ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়কারি বলেন, টেসলা যদি ভারতে বিদ্যুচ্চালিত গাড়ি তৈরির জন্য প্রস্তুত থাকে, তবে কোনো সমস্যা নেই। তবে সংস্থাটিকে চীন থেকে গাড়ি আমদানি করতে দেয়া হবে না।

এর আগে ইলোন মাস্ক বলেছিলেন, ভারতে টেসলা গাড়ি বিক্রি করতে চায়। তবে দেশটিতে আমদানি শুল্ক যেকোনো বড় দেশের তুলনায় সর্বোচ্চ।

বর্তমানে গাড়ি আমদানিতে ভারতে বড় ধরনের শুল্ক রয়েছে। উৎপাদন ব্যয়, বীমা ও পরিবহনসহ ৪০ হাজার ডলারের বেশি মূল্যের গাড়ির ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক রয়েছে। ৪০ হাজার ডলারের কম মূল্যের গাড়িতেও এ শুল্কের হার ৬০ শতাংশ। সূত্র: পিটিআই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না