গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ৩০ জুলাই, বাড়ছে আবেদন ফি

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ৩০ জুলাই, বাড়ছে আবেদন ফি
দেশের গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুলাই শুরু হচ্ছে। সোমবার (৩০ মে) রাতে ভার্চুয়ালি আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষাবিষয়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গতবারের মতো এবার ভর্তিচ্ছুদের দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে না। ভর্তি কার্যক্রমসহ সব কিছু কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হবে।

এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে আবেদন ফি ১ হাজার ২০০ টাকা ছিল। শিক্ষার্থীদের শুধু একবার ফি পরিশোধ করলেই হবে। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৩০ পাস নম্বর নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, আগামী ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট ও ২০ আগস্ট (সম্ভাব্য তারিখ) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদন ফি বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকুল আরেফিন বলেন, গতবারের চেয়ে এবার ৩০০ টাকা বাড়িয়ে আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৮ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক’ ইউনিট (বিজ্ঞান বিভাগ) ৩ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিট (মানবিক) ১০ সেপ্টেম্বর ও ‘গ’ ইউনিট (বাণিজ্য) ১৭ সেপ্টেম্বর নেওয়া সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত গুচ্ছ ভর্তি পরীক্ষাবিষয়ক কমিটির আজকের সভায় পরিবর্তন করা হলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো