ইসলামী ব্যাংকের অবসরপ্রাপ্ত নির্বাহীদের বিদায় সংবর্ধনা

ইসলামী ব্যাংকের অবসরপ্রাপ্ত নির্বাহীদের বিদায় সংবর্ধনা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে সম্প্রতি অবসরপ্রাপ্ত ১৫ জন ঊর্ধ্বতন নির্বাহীকে বিদায় সংবর্ধনা দিয়েছে। সোমবার (৩০ মে)  ইসলামী ব্যাংক টাওয়ারে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইংপ্রধান মোঃ মাকসুদুর রহমান।

অনুষ্ঠানে ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া, মোঃ আব্দুল জব্বার, মোঃ সালেহ ইকবাল, এ এ এম হাবিবুর রহমান ও মোঃ মোশাররফ হোসাইনসহ বিদায়ী নির্বাহীগণ বক্তব্য দেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, মোঃ আলতাফ হুসাইন ও মোঃ নাইয়ার আজম, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী ও আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস এম রবিউল হাসানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি