Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে বেক্সিমকো
মঙ্গলবার (৩১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৫১ কোটি ১৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ওরিয়ন ফার্মা লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৭ লাখ ৬২ হাজার টাকার।

লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড।  আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকার।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিএসপি ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, এসিআই ফর্মুলেশন, জেএমআই হসপিটাল, আইপিডিসি ফাইন্যান্স এবং জেনেক্স ইনফোসিস।

মুল সাইট থেকে

পুজিবাজার