আগ্রহ কমার শীর্ষে প্রভাতী ইন্সুরেন্স

আগ্রহ কমার শীর্ষে প্রভাতী ইন্সুরেন্স
মঙ্গলবার (৩১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৫টির বা ৫১.৮৬ শতাংশ শেয়ার দর কমেছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রভাতী ইন্সুরেন্সের। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ১০ পয়সা বা ৫.৮৪ শতাংশ দর কমেছে। এর মাধ্যমে প্রভাতী ইন্সুরেন্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার প্রভাতী ইন্সুরেন্সের শেয়ার দর ছিল ৭০ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৬৬ টাকা ১০ পয়সায়।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে ভিএফএস থ্রেডের ১.৯৯ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ১.৯৮ শতাংশ, বঙ্গজের ১.৯৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১.৯৪ শতাংশ, স্টান্ডার্ড সিরামিকের ১.৯৪ শতাংশ, আরডি ফুডের ১.৯৪ শতাংশ, এস আলমের ১.৯২ শতাংশ, শ্যামপুর সুগারের ১.৯২ এবং ফিক্সড বাংলাদেশ ফার্স্ট ইনকাম ফান্ডের ১.৯২ শতাংশ দর কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন