আগ্রহের শীর্ষে সোনার বাংলা ইন্সুরেন্স

আগ্রহের শীর্ষে সোনার বাংলা ইন্সুরেন্স
মঙ্গলবার (৩১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৮টির বা ৩৬.৭০ শতাংশ শেয়ার দর বেড়েছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সোনারবাংলা ইন্সুরেন্সের। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ১০ পয়সা বা ৮.৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনারবাংলা ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

শেষ কার্যদিবস সোমবার সোনারবাংলা ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৪৬ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫০ টাকা ৪০ পয়সা।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের ৮.৪০ শতাংশ, ইসলামি ইন্সুরেন্সের ৮.৩৭ শতাংশ,সোনারগাঁও টেক্সটাইলের ৮.১৫ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৭.৮২ শতাংশ, এক্সপ্রেস ইন্সুরেন্সের৬.৯৭ শতাংশ, ইস্টর‌্যান্ড ইন্সুরেন্সের ৬.৬৬ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ৬.৫১ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৬.৩৮ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন