দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি দুইটি হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স।

কোম্পানি দুইটির মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।

কোম্পানি দুইটির মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের ৩০ মে সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন