পূবালী ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পূবালী ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পূবালী ব্যাংক লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে হাইব্রিড পদ্ধতিতে (শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল প্লাটফর্মে) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মনজুরুর রহমান ।

৩৯তম বার্ষিক সাধারণ সভায় পূবালী ব্যাংক লিমিটেড এর শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতে ৩১ ডিসেম্বর ২০২১ সালের জন্য ১২.৫০% ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয়।

সভায় পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ- মনির উদ্দিন আহমদ, হাবিবুর রহমান, আহমদ শফি চৌধুরী, ফাহিম আহমদ ফারুক চৌধুরী, রুমানা শরীফ, এম. কবিরুজ্জামান ইয়াকুব এফসিএমএ (ইউকে) সিজিএমএ, মুসা আহমেদ, আজিজুর রহমান, মোঃ আবদুর রাজ্জাক মন্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমদ, স্বতন্ত্র পরিচালক ড. শাহ্দীন মালিক ও মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী উপস্থিত ছিলেন।

বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারবৃন্দ বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করে ব্যাংকের সার্বিক বিষয়ে আলোচনায় অংশ নেন। শেয়ার হোল্ডারবৃন্দ ব্যাংকের সার্বিক কার্যক্রম ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করার পাশাপাশি ব্যাংকের উত্তরোত্তর উন্নতির জন্য দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। সবশেষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি