লংকাবাংলা ফাইন্যান্সের সঙ্গে ইম্পেরিয়ান হোটেলের সমঝোতা চুক্তি সই

লংকাবাংলা ফাইন্যান্সের সঙ্গে ইম্পেরিয়ান হোটেলের সমঝোতা চুক্তি সই
লংকাবাংলা ফাইন্যান্সের সঙ্গে ইম্পেরিয়ান হোটেলের সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লংকাবাংলা ফাইন্যান্সের হেড অফ রিটেইল বিজনেস খোরশেদ আলম এবং ইম্পেরিয়ান হোটেলের অপারেশন ম্যানেজার কামরুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ চুক্তির আওতায় লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ ইম্পেরিয়ান হোটেল থেকে হোটেল পরিষেবা ক্ষেত্রে সর্বোচ্চ ৫০% ডিসকাউন্ট এবং প্রতি শনিবার বুফেট ডিনারের ক্ষেত্রে বাই ওয়ান, গেট ওয়ান সুবিধা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স এর হেড অফ কার্ডস মোঃ মিনহাজ উদ্দিন, স্ট্রাটেজিক বিজনেস এলায়েন্স ম্যানেজার মোঃ আব্দুল জলিল খান এবং ইম্পেরিয়ান হোটেল এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ কামাল হোসাইনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি