Ortho Songbad আর্কাইভ

ন্যাশনাল হাউজিংয়ের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল হাউজিংয়ের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিংয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীরা ১৬ শতাংশ নগদ লভ্যাংশের পরিবর্তে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। বৃহস্পতিবার ২ জুন কোম্পানিটির এজিএমে বিনিয়োগকারীরা এই লভ্যাংশ অনুমোদন করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পনিটি এর আগে পর্ষদ সভায় ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগকারীরা এ লভ্যাংশ অনুমোদন করেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার