জনতা ব্যাংকের নতুন ডিএমডি নুরুল আলম

জনতা ব্যাংকের নতুন ডিএমডি নুরুল আলম
জনতা ব্যাংক লিমিটেডে চিফ ফিন্যান্সিয়াল অফিসার-সিএফও (ডিএমডি) হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ।

সর্বশেষ তিনি বাংলাদেশ ব্যাংকে অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি জনতা ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ ২৩ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং সরকারি বিভিন্ন সংস্থায় কাজ করেছেন।

তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগসহ (বিআরপিডি) বিভিন্ন গুরুত্বপূর্ন বিভাগে কাজ করেন। কোভিডকালীন বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন নীতিমালা প্রণয়ন কাজে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। অসাধারন অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১০ সালে তিনি বাংলাদেশ ব্যাংকের বেস্ট এমপ্লয়ী হিসেবে স্বর্ণ পদক লাভ করেন।

তিনি আইসিএবি ও আইসিএমএবিএ এর ফেলো মেম্বার। ঢাকা বিশ^বিদ্যালয়ের একাউন্টস এন্ড ইনফরমেশন ডিপার্টমেন্ট হতে তিনি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। লক্ষ্মীপুর সদরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহন করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি