হজের সময় বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

হজের সময় বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী
পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবগামী বাংলাদেশি হজযাত্রীদের হজ পালনের পাশাপাশি দেশের মর্যাদা রক্ষা ও জনগণের কল্যাণে দোয়া করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৩ জুন) আশকোনা হজ ক্যাম্পে এ বছরের হজ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ পরামর্শ দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের আইন এবং হজের সব নিয়ম মেনে চলতে হবে। হজ করার পাশাপাশি বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হবে।

হজযাত্রীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের হজ ব্যবস্থাপনাকে উন্নত করার চেষ্টা ছিল এবং আমরা সেটা করতে পেরেছি। আজ আপনারা হজে যাচ্ছেন। এটা দেখে ভালো লাগছে। আপনারা আল্লাহর মেহমান।

এসময় দেশের জন্য হাজীদের দোয়া চেয়ে সরকারপ্রধান বলেন, যারা হজ করতে যাচ্ছেন তারা যেন ইবাদত-বন্দেগি করতে পারেন সে ব্যবস্থা আমরা করতে পেরেছি। আপনারা আমাদের দেশের জনগণের জন্য দোয়া করবেন। এই করোনাভাইরাসে যেন কেউ আক্রান্ত না হন, সে দোয়া করবেন।

এসময় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, হজ অ্যাসাসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি, সৌদি প্রতিনিধিসহ সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা