ডিএসই’র সাপ্তাহিক গেইনার রহিমা ফুড

ডিএসই’র সাপ্তাহিক গেইনার রহিমা ফুড
গত সপ্তাহে (২৯ মে-২ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ৩৫৬টি প্রতিষ্ঠানেরই দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে রহিমা ফুড কর্পোরেশনের । ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে রহিমা ফুড কর্পোরেশনের উদ্বোধনী দর ছিল ২২৪ টাকা ৯০ পয়সা। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৯৬ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭২ টাকা পয়সা বা ৩২.০১ শতাংশ। এর মাধ্যমে রহিমা ফুড কর্পোরেশন ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রিংশাইন টেক্সটাইলের ২৬.৯৭ শতাংশ, আরামিট সিমেন্টের ২৬.৫১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ২৬.২৯ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সের ২৬.০২ শতাংশ, জেমিনি সী ফুডের ২৫.১০ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ২২.৮০ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ২২.১৭ শতাংশ, বিডিকমের ২১.৪০ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২০ শতাংশ দর বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন