Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হজযাত্রীদের সেবার জন্য ঢাকার আশকোনাস্থ হজ ক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ৩ জুন ২০২২, শুক্রবার হজ বুথের উদ্বধন করেন।

অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খান, সিনিয়র এক্সিকিউটিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, একিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুঁইয়া ও ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

হজ বুথে হজযাত্রীদের ডলার ও সৌদি রিয়াল এনডর্সমেন্ট ও বিনিময় সেবা, এটিএম ও তথ্য সেবা এবং হজ পালনের গাইড বই প্রদান করা হচ্ছে।

মুল সাইট থেকে

পুজিবাজার