সীতাকুণ্ডে বিস্ফোরণের শব্দে আশেপাশের এলাকা কেঁপে ওঠে

সীতাকুণ্ডে বিস্ফোরণের শব্দে আশেপাশের এলাকা কেঁপে ওঠে
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের বিকট শব্দ চার কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। এমনকি বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। অনেকের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। রাতে আকস্মিক এই ঘটনায় অনেকে ভাবেন হয়ত ভূমিকম্প হচ্ছে।

পুলিশ, ফায়ার সার্ভিস সূত্র ও স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমে ঘটনার ভয়াবহতার এমনই বিবরণ দিয়েছেন।

শনিবার (৪ জুন) রাত ১১টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে এই বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত শতাধিক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাঁদের মধ্যে প্রায় ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম জানিয়েছেন। হতাহতদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমে জানান, রাত নয়টার দিকে ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা