দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০২টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২৫০ বারে ২ লাখ ৩২ হাজার ৬৯টি শেয়ার লেনদেন করে।

গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিবিবি পাওয়ার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৮.৩৩ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা লুব-রেফ লিমিটেডের শেয়ারদর ২ টাকা ৯০ পয়সা বা ৭.২৭ শতাংশ বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনারবাংলা ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স,এশিয়া ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, ডমিনেজ স্টিল, ইয়াকিন পলিমার ও ফু-ওয়াং ফুড লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন