ফের জেল হেফাজতে ভারতে গ্রেফতার হওয়া পি কে হালদার
বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা পাচারের দায়ে ভারতে গ্রেফতার হওয়া পি কে হালদারকে এগারো দিনের জেল হেফাজত শেষে আদালতে তোলা হলে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। তাদের আবারও ২১ জুন ব্যাঙ্কশাল সিবিআইয়ের স্পেশাল কোর্টে তোলা হবে।
মঙ্গলবার (৭ জুন) বেলা ১১টায় তাদের ভারতের ওই আদালতে হাজির করা হয় ।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে পিকে হালদারসহ তার সাগরেদরা বেআইনি ব্যবসা খুলে বসেছিল।
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত ১৪ মে পি কে হালদারসহ ৬ জনকে গ্রেফতার করে। এরপর তাদের আদালতে হাজির করা হলে প্রথমে তিনদিনের এবং পরে আরও ১০ দিনের রিমান্ডে দেন আদালত।
ইডি এরই মধ্যে তাদের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকা, বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করেছে।