Ortho Songbad আর্কাইভ

আগুনে আহতদের পাশে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

আগুনে আহতদের পাশে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন চট্টগ্রামের সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহত রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী প্রদান করেছে।

সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর কাছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ ইউনুস এ চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন বলে ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল, কাকরাইলের রেসিডেন্ট মেডিক্যাল অফিসার তাজওয়ার ওয়াদুদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ইসলামী ব্যাংক হাসপাতালে কনটেইনার ডিপোতে আগুনে আহত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার