ব্র্যাক ব্যাংক ও কেওয়াই টু টোনের মধ্যে চুক্তি সই

ব্র্যাক ব্যাংক ও কেওয়াই টু টোনের মধ্যে চুক্তি সই
হোম লোনকে সারা দেশের গ্রাহকদের সাধ্যের মধ্যে নিয়ে আসতে ব্র্যাক ব্যাংক ও কেওয়াই টু টোন একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। কেওয়াই টু টোন কেডিএস গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। কোম্পানিটি বাংলাদেশে প্রথমবারের মতো বাড়ি নির্মাণের জন্য লাইট গেজ স্টিলের কাঠামো উৎপাদন শুরু করে।

এই চুক্তি অনুযায়ী কেওয়াই টু টোনের গ্রাহকরা ব্র্যাক ব্যাংক-এর অ্যাফোর্ডেবল হোম লোনের আওতায় দ্রুত লোন প্রসেসিং এবং প্রমোশনাল অফার উপভোগ করবেন। এর আগে ব্র্যাক ব্যাংক দেশের মধ্যম আয়ের মানুষদেরকে নতুন অ্যাপার্টমেন্ট কেনা, বাড়ি বানানো, সেমি পাকা বাড়ি নির্মাণ এবং বাড়ি বর্ধিতকরণে সহায়তার জন্য অ্যাফোর্ডেবল হোম লোন চালু করে।

ব্র্যাক ব্যাংক-এর হেড অফ রিটেইল লেন্ডিং মনিরুল ইসলাম রনি এবং কেওয়াই টু টোন-এর সিওও জাবির হোসেন গত ২৫ মে, ২০২২ চট্টগ্রামে কেওয়াই টু টোনের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিজিওনাল কর্পোরেট-চট্টগ্রাম কায়েশ চৌধুরী, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড - চট্টগ্রাম রিজিওন জামশেদ আহমেদ চৌধুরী, ও হেড অব রিলেশনশিপ ইউনিট ৭, রিজিওনাল কর্পোরেট-চট্টগ্রাম খান মোহাম্মদ ইশতিয়াক এবং কেওয়াই টু টোন-এর এজিএম অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স আসিফ মোহাম্মদ তানভীর হোসেন, সিনিয়র ম্যানেজার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স শরীফ উদ্দিন ও ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং সাজ্জাদ আল মামুনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি